জেএনএফ ওয়েব ডেস্ক:-এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধ খাটাল উচ্ছেদ করল জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ। পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়ার জনৈক অমিতাভ ঘোষ দীর্ঘদিন ধরে খাটাল তৈরি করে মহিষ পুষতেন বলে অভিযোগ। খাটালের গন্ধে এলাকায় দুষন ছড়াচ্ছে- এই অভিযোগ অনেকবার পুরসভায় করা হয়েছে এলাকাবাসীদের একাংশের পক্ষ থেকে বলে খবর। পাশাপাশি অভিযোগ জানানো হয় জেলা পুলিশ সুপারের কাছেও। শুক্রবার কোতোয়ালী থানার আই,সি অর্ঘ সরকার সহ পুলিশ বাহিনী খাটালে হানা দিয়ে তিনটি পুর্ণ বয়স্ক মহিষ ও তিনটি বাছুর সরিয়ে দিয়ে খাটাল উচ্ছেদ করে। অভিযোগকারিণী চন্দ্রিমা বোস বলেন, দীর্ঘদিন থেকেই সমস্যা। খাটাল সরানোর বিষয়ে কিছু বললে তাদেরকে নিয়মিত হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি। আমরা পুলিশ সুপারের দ্বারস্থ হবার পরেই খাটাল এদিন উচ্ছেদ করে পুলিশ । অন্যদিকে খাটালের মালিক অমিতাভ ঘোষ বলেন, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। কোন হুমকি কাউকে দেওয়া হয়নি বলে জানান তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…