জলপাইগুড়ির ভ্রামরী দেবী মন্দির চত্বর সংলগ্ন ব্যবসায়ীরা চরম সংকটে!

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার কালে সমস্যায় বোদাগঞ্জ ভ্রামরী দেবী মন্দির চত্বরের ব্যাবসায়ীরা। দীর্ঘদিন থেকে করোনা পরিস্থিতি চলতে থাকায় বোদাগঞ্জ ভ্রামরী দেবী মন্দিরে পর্যটক ও পুণ্যার্থীরা না আসায় সমস্যায় ওই এলাকার ব্যাবসায়ীরা। প্রথম লকডাউনের পর কিছুটা স্বাভাবিক হতে না হতেই এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এতে মন্দির চত্বরে দোকান পাঠ স্বাস্থ্য বিধি সময় মত খোলা থাকলেও দেখা নেই পুণ্যার্থী ও পর্যটকদের। মন্দির চত্বরে বসা এক ব্যাবসায়ী বলেন , করোনা পরিস্থিতে গাড়ি বন্ধ । মন্দিরে বাইরের থেকে পুণ্যার্থীরা আসছেন না। তাই মন্দিরে পুজা দিতে ভিড় নেই । গাড়ি যাতায়াত থাকলে দূরদিগন্ত থেকে পুণ্যার্থীরা এসে মায়ের মন্দিরে পুজা দেয়। এতে আমাদের ভাল ব্যাবসা হয়। অন্যদিকে আরেক ব্যবসায়ী মনোজ রায় বলেন , করোনার জন্য আমরা এখানে ব্যাবসা করতে পারছি না। পর্যটকরা ও পুণ্যার্থীরা না আসায় ব্যাবসা হচ্ছে না। এতে সমস্যায় পড়েছি। এখন শুধু
লোকাল কয়েকজন মানুষ মন্দিরে পুজা দিতে আসেন। তাদের কে নিয়েই চলছি।

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

2 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

2 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago