জেএনএফ ওয়েব ডেস্ক : অস্থায়ী কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়ি পুরসভায়। খুব দ্রুতই বেতন সমস্যা মিটে যাবে- আশ্বাস পুরসভার। দুমাস ধরে জলপাইগুড়ি পুরসভার অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। আর এই জন্য শুক্রবার বিকেলে পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন শহরের ড্রেনের কাজের সাথে যুক্ত বিভিন্ন অস্থায়ী কর্মীরা। পাশাপাশি তারা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জীকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান। কর্মীদের বক্তব্য, পুরসভার অন্যান্য কর্মীরা ঠিকঠাক বেতন পেলেও তাদের বেতন দুমাস ধরে বন্ধ রয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে তারা সমস্যায় রয়েছেন বলে জানান। ড্রেনের কাজের সাথে যুক্ত প্রায় 260 জন অস্থায়ী কর্মী রয়েছেন বলে জানান আন্দোলনকারীরা। এ বিষয়ে পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী বলেন, দুমাসের নয়, এক মাসের বেতন বাকি রয়েছে। কর্মীরা বিষয়টি ঠিকভাবে না বোঝার ফলেই এই সমস্যা বলে জানান তিনি। পাশাপাশি করোনা ও লকডাউন এর জন্য রেভিনিউ কালেকশনে সমস্যা হচ্ছে পুরসভার। এজন্যই বেতন দেওয়া নিয়ে একটু সমস্যা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…