জলপাইগুড়ি শহরে নতুন নিয়মে কনটেইনমেন্ট জোন তৈরি হবে

জেএনএফ ওয়েব ডেস্ক :- শুক্রবার জলপাইগুড়ি পুরসভা এলাকায় ৯ জন করণায় আক্রান্ত হলেন। পাশাপাশি জলপাইগুড়ি শহরে নতুন নিয়মে কনটেইনমেন্ট জোন তৈরি হবে। এদিন জেলাশাসক এর সাথে আলোচনা করে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী। করোনা আক্রান্তের বাড়ির ডানদিকে ৫০ মিটার এবং বাম দিকে ৫০ মিটার করে মাইক্রো কনটেইনমেন্ট জোন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দৈনিক সংক্রমনের চেয়ে শহরে অ্যাক্টিভ কেসের সংখ্যা অনেকটা বেশি বলে আশঙ্কা প্রকাশ করেছেন সৈকত বাবু। তিনি বলেন, জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সাথে এদিন একটি বৈঠক করে নতুন কনটেইনমেন্ট জোন গুলিকে ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রো কনটেইনমেন্ট জোন গুলিতে পুলিশি প্রহরাও থাকবে। মাইক্রো কনটেইনমেন্ট জোন এর ফ্লেক্স এ জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে জরুরী ফোন নম্বর ও পুরসভার ফোন নাম্বার দেওয়া থাকবে। যেকোনো প্রয়োজনে পুরসভা সব সময় মানুষের পাশে রয়েছে বলে জানান সৈকত বাবু।

Recent Posts

তৃণমূল কংগ্রেসে যোগদান

জেএনএফ:গোপীবল্লভপুর- ১নং ব্লকের কেন্দুগাড়ি অঞ্চলের শালগেড়িয়া বুথে BJP মেনকা সাউ, সত্যরঞ্জন সাউ, করণ হেমব্রম সহ বহু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান…

2 days ago

পাড়া বৈঠকে মহিলা সংগঠন

নির্বাচন যত এগিয়ে আসছে তত মহিলা সংগঠন তাদের কর্মকান্ড আরও তীব্র করছে lএকই দিনে ঝাড়গ্রাম শহরের ৭টি ওয়ার্ডে পাড়া বৈঠক…

2 days ago

জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল

জেএনএফ: জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ৮ জনের টিম গঠন করে আড়াই ঘন্টা ধরে…

2 days ago

১৪নম্বর ওয়ার্ডে নির্বাচনকে সামনে রেখে পাড়া বৈঠক

জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…

5 days ago

লোধাশুলীতে কর্মী সম্মেলন

জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l

7 days ago

সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ

জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে

1 week ago