
আলিপুরদুয়ার:- এলাকার মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার এগিয়ে এল এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার জয় বাংলা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এদিন সংগঠনের তরফে জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে শিশু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ,জেনারেল ফিজিশিয়ান,হোমিওপ্যাথি চিকিৎসক ও লায়ন্স নেত্রালয় সহ মোট ছয় থেকে সাতটি বিভাগে এদিন মানুষ পরিষেবা গ্রহন করেন।এই শিবিরে এলাকার অসংখ্য মানুষ স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন।এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির পেয়ে এলাকাবাসীরা ভীষণ খুশি।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়, লীলাবতী মহা বিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণ চন্দ্র বসুনিয়া, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবির রায় চৌধুরী, ছিলেন দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দ খাড়িয়া প্রমুখ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…