
জেএনএফ ওয়েব ডেস্ক :- গ্রাম পঞ্চায়েত প্রধান ও সরকারি আধিকারিকদের আটকে রেখে অবস্থান-বিক্ষোভ এ বসলেন গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতৃত্তের একাংশ। সোমবার সকাল১১ টা নাগাদ কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নং ব্লকের বারোকোদালি এক নং গ্রামপঞ্চায়েত ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, বারোকোদালী ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরোমা বর্মন কে একাধিকবার 100 দিনের কাজের দাবি জানালেও তাদেরকে কাছ থেকে বঞ্চিত রাখা হয়েছে। একাধিকবার এম আর এন আর জি এস এর মাস্টার রোলের সই করে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জমা দিলেও সেই কাজ আজ অব্দি পাননি তারা। তাই একশো দিনের কাজের দাবিতে এদিন প্রায় ওই গ্রাম পঞ্চায়েত এলাকার 300 লোক গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে অবস্থান-বিক্ষোভ এ বসেন, মূলত তাদের দাবি, যতক্ষণ না তুফানগঞ্জ 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে তাদের 100 দিনের কাজের আশ্বাস না মিলবে ততক্ষণ তাদের অবস্থান বিক্ষোভ চলবে। অবস্থান-বিক্ষোভ এর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশবাহিনী। যদিও ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরোমা বর্মন বলেন, তাকে ঘিরে কেন বিক্ষোভ দেখাচ্ছেন তা তিনি জানেন না, এর আগেও তাকে সরানোর জন্য গ্রাম পঞ্চায়েতের তার বিরুদ্ধে অনাস্থা আনে, দলের চাপে পরবর্তীতে তা তুলেও নেওয়া হয়। তিনি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শিকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা তিনি স্বীকার করে নেন।
বাইট:: বারোকোদালি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরোমা বর্মন এর
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…