Breaking
6 Jul 2026, Mon

নয়াগ্রামে পথদুর্ঘটনায় আহত ৫৩,আহতদের দেখতে হাসপাতালে উজ্জ্বল দত্ত

ঝাড়গ্রাম :- নয়াগ্রামের জঙ্গলকন্যা সেতুর কাছে কেশিয়াড়ীর ভসরাঘাটে একটি পথদুর্ঘটনায় অন্ততঃ ৫৩ জন কৃষিকর্মি আহত হন। তাঁদের মধ্যে ৮ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ৮ জন ভর্তি আছেন নয়াগ্রাম সুপারস্পেশালিটিতে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর ৪ জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই নয়াগ্রামের মড়াপাদা, শিয়ালিয়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পিক আপ ভ্যানে করে প্রায় জনা পঞ্চাশেক কৃর্ষিকর্মি যাচ্ছিলেন, সসেই সময় সেতু পেরিয়ে যাওয়ার পরই পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে স্থানীয় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ও পপুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল দত্ত। আহতদের সমস্ত রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

Developed by