চোপড়ার গুলিকান্ডে পুলিশের বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে  বিক্ষোভ!

জেএনএফ ওয়েব ডেস্কঃ- মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় পুলিশি হানায় মহিলাদের মারধর ও গুলি চালনার অভিযোগে মাটিকুন্ডা বাজারে টায়ার জ্বালিয়ে তৃনমুলী বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতের মাটিকুন্ডা বাজার কার্যত বন্ধের চেহারা নেয়। ঝলঝলি এলাকার জখম মহিলারাও অবরোধ বিক্ষোভে অংশ নেয়। ঝলঝলি গ্রামের বেশকিছু বাড়িতে ভাঙচুর, মহিলাদের মারধর ও গুলি চালনার অভিযোগে ইসলামপুর থানার আইসি’র পদত্যাগ দাবী করে বিক্ষোভ দেখায় তৃনমুলী বাসিন্দারা। অবরোধ বিক্ষোভের জেরে মাটিকুন্ডা বাজারের দুটি দোকানে বাসিন্দারা ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও দোকানের ভাঙা কাঁচ ছোড়ায় পুলিশ বাহিনীকে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। দীর্ঘক্ষণ এভাবে তুলকালাম চলার পর বিক্ষোভকারীরা নিজেরাই পথ অবরোধ তুলে নেয়। বিক্ষোভকারী মুজফফর হুসেন বলেন, গ্রামে ঢুকে কোনও কারন ছাড়াই পুলিশ ভাঙচুর করেছে, মহিলাদের মারধর করেছে, গুলি চালিয়েছে এই আইসি’র সাসপেন্ড চাই। মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃনমুলের মেহেবুব আলম বলেন, আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতে চা বাগানের দখলকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে একজনের গুলি লেগেছে। সেই ঘটনার জেরে কি না বলতে পারব না। ইসলামপুর থানার আইসি পুলিশ নিয়ে ঝলঝলি গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর মহিলাদের মারধর এমনকি গুলিও চালিয়েছে। কি কারন জানি না। এই আইসি আগডিমটি খন্তি, মাটিকুন্ডা-১ ও ২ এই তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অশান্তি করে রেখেছে। তাই ঘটনার বিচার চাই এবং এই আইসি’র সাসপেন্ড চাই।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago