কোচবিহারকে হেরিটেজ ঘোষানার লক্ষ্যে প্রশাসনের বৈঠক ল্যান্সডাউন হলে

জেএনএফ ওয়েব ডেস্ক : কোচবিহার শহর বরাবরই রাজার শহর নামেই পরিচিত। এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে শতাধিক বছরের ইতিহাস। এই প্রাচীন শহরকে হেরিটেজ ঘোষণার দাবি উঠেছিল বহু বছর আগে। কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের দাঁড়িয়ে সেই দাবির সঙ্গে একমত হন। তার পরের কয়েক বছর ধরে চলছিল সেই হেরিটেজ ঘোষণার অপেক্ষা।সম্প্রতি রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখানে শহরের ১৫৫টি নিদর্শনকে হেরিটেজ মর্যাদা দেওয়ার কথা জানানো হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে রাজবাড়ি, তেমনই উঠে এসেছে সাগরদিঘির নাম।কোচবিহারে কয়েকশো বছরের ইতিহাস জড়িত নিদর্শনগুলির অনেকগুলোই ধ্বংসের মুখে। এর পাশাপাশি হেরিটেজ ঘোষণার আগে শহরের কিছু পরিকাঠামোগত কাজ রয়েছে। সেই কাজ অবশ্য চলছে জোরকদমে। তা সম্পূর্ণ হওয়ার পরেই কোচবিহারকে চূড়ান্ত ভাবে হেরিটেজ ঘোষণা করা হবে।জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “শহর হেরিটেজ, এই বিষয়ে আর কোনও দ্বিমত নয়। সরকারি ভাবে কিছু কাজ বাকি রয়েছে। তা শেষ হলেই তাতে সিলমোহর পড়ে যাবে।”সেই মতে আজ কোচবিহার ল্যান্স ডাউন হলে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ানের সভাপতিত্বে হেরিটেজ নিয়ে একটি বৈঠক হয়। এখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার অতিরিক্ত জেলা শাসক, রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, জেলা তৃনমূলের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ সহ অন্ন্যানরা।বৈঠক শেষে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন, আজকে কোচবিহার জেলা হেরিটেজ কমিটির বৈঠক হয়, গত বৈঠক ফেব্রুয়ারি মাসে হয়ে ছিল, কিন্তু তার পর ভোট, করোনার জন্য আর সেরকম ভাবে কোন বৈঠক সংগঠিত করা হয়ে ওঠেনি।তিনি আরও বলে, কিছুদিন আগে হেরিটেজে শামিল হওয়া ৪১টি জায়গার নাম রাজ্য কমিটিকে পাঠানো হয়েছিল তা প্রস্তাবিত হয়ে এসেছে, সেগুলির কাজ অতি দ্রুত শুরু করার কথা বলা হয়েছে। তা ছাড়াও একটি হেরিটেজ লোগো তৈরি করা হয়েছিল সেটাকেও আজকে সংশোধন করা হল এবং যেই ৪১ টি জায়গার নাম প্রস্তাবিত হয়ে আসেছে সেগুলি কিছু কিছু জায়গা সাধারণ মানুষ অবৈধ ভাবে কব্জা করে রেখেছে সেগুলিকেও অধিগ্রহণ করে সে সব জায়গায় হেরিটেজ জায়গা বলে চিহ্নিত করে বোর্ড লাগানো হবে।তিনি আরও বলেন, “ইতিমধ্যে সাগরদিঘি, বৈরাগীদিঘি সংস্কারের কাজ শুরু হয়ে গেছে এবং সেই দিঘির জল পরীক্ষার রিপোর্ট শিলিগুড়ি থেকে আসে পৌঁছেছে এবং কিছু কিছু পুরনো বিল্ডিঙের কাজ ও প্রায় শেষ হয়ে গেছে। আমরা আসা করছি খুব শীঘ্রই সম্পূর্ণ কাজ শেষ হয়ে কোচবিহার শহর হেরিটেজ হিসেবে ঘোষণা হয়ে যাবে।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago