চিকিৎসাধীন মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে জওয়ানকে সাসপেন্ড করল সিআরপিএফ

জেএনএফ ওয়েব ডেস্ক :-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আদিবাসী মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক সিআরপি জওয়ানের বিরুদ্ধে। ওই অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত বেলপাহাড়ির ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে তুমুল উত্তেজনা ছড়াল। স্থানীয়দের হাতে প্রহৃত হন ওই জওয়ান। কোনও মতে পালিয়ে ওই জওয়ান স্বাস্থ্যকেন্দ্রের শৌচাগারে লুকিয়ে পড়েন। এলাকার কয়েকশো বাসিন্দা স্বাস্থ্যকেন্দ্র ঘিরে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও সিআরপিফ কর্তারা সেখানে যান। কিন্তু বিক্ষোভকারীরা লিখিত প্রতিশ্রুতির দাবিতে রাত পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যান। জানা গিয়েছে, দিন তিনেক আগে মাকড়ভুলা এলাকার এক আদিবাসী মহিলা ওদলচুয়া স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করেন। বর্তমানে তিনি ওই স্বাস্থ্যকন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এদিন দুপুরে আউটডোরের শেষে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়েছিলেন ওই সিআরপি। ডাক্তার দেখানোর নাম করে তিনি মহিলা ওয়ার্ডে ঢুকে পড়েন। এমনকি জওয়ান মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। অভিযোগ, মহিলা ওয়ার্ডে ঢুকে ওই প্রসূতি মহিলাকে জড়িয়ে ধরেন অভিযুক্ত জওয়ান। মহিলার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। এমনকি স্থানীয় বাসিন্দারা ব্যাপক মারধর করেন। প্রাণ বাঁচাতে তিনি লুকিয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে দফায় দফায় স্থানীয় বাসিন্দারা এসে বিক্ষোভ দেখান। ওই অভিযুক্ত জওয়ানের নাম নিমিষ কুমার। তিনি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বুড়িঝোর ক্যাম্পের ১৮৪ নম্বর ব্যা঩টেলিয়ানের জি কোম্পানির জওয়ান। ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের কমাড্যান্ট অফিসার বি আর মিনা ওই জওয়ানকে সাসপেন্ড করেছেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago