
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- তৃণমূলকে টক্কর দিতে কোনও পন্থাই বাকি রাখছে না রাজ্য বিজেপি। বিশেষ করে লোকসভা নির্বাচনের সাফল্যের পর ২০২১-কে পাখির চোখ করে ঝাঁপিয়েছে তারা। আর এবার তৃণমূলের দিদিকে চলো কর্মসূচিকে টক্কর দিতে সরাসরি ময়দানে নামছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গোটা রাজ্যে গ্রামে গ্রামে গিয়ে চায়ের সঙ্গে সুখ – দুঃখ ভাগ করে নেবেন তিনি। কর্মসূচির কথা জানিয়ে বৃহস্পতিবার একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিজেপি।
জনসংযোগ বাড়াতে গত মাসে ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে তৃণমূলনেত্রীকে সরাসরি অভিযোগ জানাতে প্রকাশ করা হয় একটি ফোন নম্বর। সঙ্গে চালু করা হয় একটি ওয়েবসাইট ও ইমেল আইডি। একই সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে এই কর্মসূচির প্রচারের নির্দেশ দেওয়া হয় তৃণমূল নেতাদের। গ্রামে দলীয় কর্মীর বাড়িতে খাওয়াদাওয়া ও রাত্রিযাপনের নির্দেশও যায় তাদের কাছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, লোকসভা নির্বাচনে আশানুরুপ ফল না হওয়ায় নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি করেছে তৃণমূল। তিনি ও তাঁর সংস্থা আইপ্যাকের পরিকল্পনাতেই হচ্ছে এই কর্মসূচি।
তৃণমূলের এক কর্মসূচিকে অন্তঃসারশূন্য বলে কটাক্ষ করে শুরু হয়েছে দিলীপের কর্মসূচির প্রচার ভিডিয়ো। তাতে দাবি করা হয়েছে, রাজ্যের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব যাবেন আপনার এলাকায়। চায়ের আড্ডায় মুখোমুখি হওয়া যাবে তাঁর। কবে কথা বলা যাবে তাঁর সঙ্গে জানতে যোগাযোগ করতে হবে স্থানীয় বিজেপি কার্যালয়ে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ‘দিদিকে বলো’-র পালটা কর্মসূচিতে দিলীপকে নামিয়ে স্পষ্ট বার্তা দিল বিজেপি। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভাল ফল করলেও এখনো বিধানসভা নির্বাচনে দলের মুখ কে হবে তা নিয়ে জনমানসে কোনও ধারণা তৈরি হয়নি। সেই লক্ষ্যেই দিলীপ ঘোষকেই মমতার প্রতিদ্বন্দী করে তুলতে পালটা কর্মসূচি নিয়েছে তারা।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…