৫৫০০ ATM ও ৬০০ ব্রাঞ্চ বন্ধ করল সরকারি ব্যাঙ্ক ! জেনে নিন কেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সরকারি ব্যাঙ্ক তাদের খরচ কমানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ৷ এর জেরে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি বড় শহরগুলিতে একাধিক এটিএম ও ব্যাঙ্কর শাখা বন্ধ করে দিয়েছে ৷ এর মূল কারণ হিসেবে দেখানো হয়েছে যে শহরের মানুষ এখন অনেক বেশি ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে থাকে ৷ ফলে সরকারি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বেড়ে যাওয়ায় ক্যাশে লেনদেন করা যেতে পারে ৷গত এক বছরে ১০টি সরকারি ব্যাঙ্ক সব মিলিয়ে মোট ৫৫০০ এটিএম ও ৬০০ ব্যাঙ্কের শাখা বন্ধ করে দিয়েছে ৷ সরকারি ব্যাঙ্ক ব্যালেন্স শিটে এক্সপেন্ডিচার কম করার জন্য NPA করার যোজনা তৈরি করেছে ৷দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুন ২০১৮ থেকে ২০১৯ এর মধ্যে ৪২০ ব্যাঙ্কের শাথা ও ৭৬৮ এটিএম বন্ধ করে দিয়েছে ৷ বিজয়া ও দেনা ব্যাঙ্কের সঙ্গে মার্জার হওয়ার পর ব্যাঙ্ক অফ বরোদা ৪০ ব্রাঞ্চ ও ২৭৪ এটিএম বন্ধ করে দিয়েছে ৷ এই লিস্টে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক ও এলাহাবাদ ব্যাঙ্ক ৷একদিকে সরকারি ব্যাঙ্ক যখন খরচ কমানোর জেরে এটিএম ও ব্যাঙ্কের শাখা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে প্রাইভেট ব্যাঙ্কগুলি তাদের ব্যাঙ্কিং নেটওয়ার্ক আরও বিস্তারিত করার উপর নজর দিচ্ছে ৷ তবে গ্রামীণ এলাকায় এটিএম বা ব্রাঞ্চ কমানো হচ্ছে না বলে জানা গিয়েছে ৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago