গোপীবল্লভপুর ২ ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় এর ফলে দিশেহারা অবস্থা রাজ্যের বিরোধী দল বিজেপির। তৃণমূল কংগ্রেস জয়লাভ করায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া অঞ্চলের মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বৃহস্পতিবার সকালে গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে বহু মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তপসিয়া অঞ্চলের সভাপতি নিরঞ্জন দাস। তিনি বলেন, বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চেয়ে আবেদন করেছেন। তাই তাদের আবেদনে সাড়া দিয়ে তাদেরকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এই এলাকায় বিজেপির ঝান্ডা টাঙ্গানোর কেউ থাকবে না। এই এলাকার মানুষ শান্তি ও উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের কান্ডারী ও জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। যার ফলে ওই এলাকায় বিজেপির আর কোনো অস্তিত্ব রইল না বলে তিনি জানান।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 day ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago