গোপীবল্লভপুর ও বিনপুরে দুই নাবালিকা অপহরণের ঘটনায় নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেপ্তারে সাফল্য পুলিশের!


জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম জেলার দুটি থানা এলাকায় দুই নাবালিকা অপহরণের ঘটনায় জোড়া সাফল্য পেল পুলিশ। গোপীবল্লভপুর ও বিনপুর থানা এলাকা থেকে দুই নাবালিকা অপহরণের ঘটনায় পুলিশ উদ্ধার করেছে দুই নাবালিকাকে। পাশাপাশি ওই ঘটনায় অপরহণকারী দুই যুবককেও গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। খুব কম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে খুশি নাবালিকাদের পরিবার। বিনপুর থানার পুলিশ বারো বছরের এক নাবালিকাকে অপহরণের ঘটনায় ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়া চাউলিয়া গ্রামের বাসিন্দা সুকুমার হাঁসদাকে গ্রেপ্তার করেছে। এদিন তাঁকে ঝাড়গ্রামের সিজেএম আদালতে তোলা হলে বিচারক এডুইন লেপচা অন্তর্বতী শর্তাধীন জামিন মঞ্জুর করেছেন। অন্যদিকে, চোদ্দ বছরের নাবালিকাকে অপহরণের ঘটনায় গোপীবল্লভপুর থানার পুলিশ সুবোধ সরেনকে গ্রেপ্তার করেছে। ঝাড়গ্রামের এসিজেএম বিচারক ঋষি কুশারী সুবোধকে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন। আর নাবালিকাকে তার বাবার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

4 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago