জেএনএফ ওয়েব ডেস্ক :- সেপটিক ট্যাঙ্ক এর মিথেন গ্যাসের দমবন্ধ হয়ে মৃত্যু হল দুজনের। পাশাপাশি আহত হয়েছেন আরও দুইজন। খবরের প্রকাশ, মঙ্গলবার জলপাইগুড়ি কালিয়াগঞ্জ এর জোড়া কদমের একটি নবনির্মিত বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। পাশাপাশি আহত হয়েছেন আরও ২ জন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে কালিয়াগঞ্জ এ। মৃতরা হলেন অনন্ত রায়(২০), নাথুয়া পাড়ার বাসিন্দা।
আলিম মহমদ (৩০)কালিয়াগঞ্জ এর বাসিন্দা। আহতরা হলেন রহিম মহম্মদ(৪০), বিপুল রায়(৩৪)। স্থানীয় বাসিন্দারা জানান, জলপাইগুড়ি সদর ব্লকের জনৈক লক্ষ্মী নারায়ন রায়ের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের সাটারিংখোলার কাজ চলছিল। আর তা খুলতে গিয়েই বিপত্তি। সাটারিং খুলতে একজন প্রথমে নামে।ভেতরের মিথেন গ্যাসে চারজনই বেশ কিছুক্ষণ ভেতরে পরে থাকেন। তার মধ্যে দুজনের মৃত্যু হয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…