গোপীবল্লভপুরে অভিষেকের দূত অজিত! নির্বাচনী প্রচারে অজিতের হাত ধরে সিপিএম ছেড়ে যোগদান তৃণমূলে

বুদ্ধদেব বেরা, জেএনএফ,সাঁকরাইল : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোপীবল্লভপুর বিধানসভার বিশেষ অবজারভার হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো। অজিত মাহাতো গোপীবল্লভপুরের দায়িত্ব পাওয়ার পর মাটি কামড়ে পড়ে রয়েছেন এলাকায়। আর তার ফলস্বরূপ লোকসভা নির্বাচনের সময় ঘর ভাঙলো সিপিএমের। রবিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোলাখালী সংসদের পঞ্চায়েত নির্বাচনের সময় সিপিএমের প্রার্থী গঙ্গাধর বেরা সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তৃণমূলের দলীয় পতাকা গঙ্গাধর বেরার হাতে তুলে দেন গোপীবল্লভপুর বিধানসভার অবজারভার অজিত মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ। গঙ্গাধর বেরার পাশাপাশি আরো ৬টি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়। এদিন বিকেলে ছোলাখালী এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে প্রচার মিছিলের আয়োজন করা হয় । এদিনের প্রচার মিছিলে ঝাড়গ্রাম জেলা পরিষদের সহ-সভাপতি অঞ্জলি দোলাই ,অজিত মাহাতো, কমলকান্ত রাউতের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা । এদিনের এই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো । মিছিল শেষে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান কর্মসূচি প্রসঙ্গে গোপীবল্লভপুর বিধানসভার অবজারভার অজিত মাহাতো বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে উন্নয়নমূলক প্রকল্প গুলি করেছেন সেই প্রকল্পগুলির পরিষেবা কেবলমাত্র তৃণমূল কর্মীরা পায় না। বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত পরিবারের সদস্যরায় মুখ্যমন্ত্রীর প্রকল্পের পরিষেবা পায়। মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প আর অন্য কিছু নেই। তাই মানুষ তাদের ভুল বুঝতে পেরে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে”। সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ বলেন,”ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের ছোলাখালী সংসদের পঞ্চায়েত নির্বাচনের সময় সিপিএমের প্রার্থী সহ ৬টি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে” । সিপিএমের সাঁকরাইল এরিয়া কমিটির সম্পাদক বিবেক মন্ডল বলেন,”বিষয়টি প্রসঙ্গে আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি”।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

19 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago