
শঙ্কর পাল,জেএনএফ,বেলপাহাড়ী:
তীব্র দাবদাহ কে উপেক্ষা করে রবিবার বেলপাহাড়ী অঞ্চলে তৃনমূল প্রার্থীর সমর্থনে প্রচার কর্মসূচি। রবিবার বিনপুর ২ নং ব্লকের বেলপাহাড়ী অঞ্চলের সিমলা সহ একাধিক এলাকায় এই প্রচার কর্মসূচি আয়োজিত হয়। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে মিছিল ও পথসভা ও বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি করা হয় । বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এলাকার মানুষ জনদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষীরভান্ডার ,স্বাস্থ্যসাথী,সবুজসাথী সহ রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধার কথা তুলে ধরা হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, বিনপুর ২ নং ব্লকের যুব তৃনমূলের সভাপতি রাজীব মাহাত, ব্লক মহিলা তৃনমূলের সভানেত্রী রুমা মাহাত সহ তৃনমূলের অন্যান্য নেতা কর্মীরা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…