গিধনির বাপের বাড়ি থেকে গভীর রাতে ঝুলন্ত দেহ উদ্ধার হল শ্রম দপ্তরের মহিলা কর্মী শিল্পী মুখার্জীর!


জেএনএফ ওয়েব ডেস্ক : গিধনির বাপের বাড়ি থেকে গভীর রাতে ঝুলন্ত দেহ উদ্ধার হল শ্রম দপ্তরের মহিলা কর্মী শিল্পী মুখার্জীর! ৩৪ বছর বয়সী শিল্পী ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের শ্রম দপ্তরের এসএলও অর্থাৎ সেলফ এমপ্লয়ইড লেবার অর্গানাইজার পদে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালের জামবনি ব্লকের গিধনির বাসিন্দা সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে শিল্পীর বিয়ে হয়। তাদের পনেরো বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। গত দু’মাস আগে হঠাৎই শিল্পী তার কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে। শুক্রবার গভীর রাতে বাপের বাড়িতে শাড়ির আঁচলের ফাঁসে পাখা থেকে ঝুলতে দেখেন শিল্পীর বাবা-মা। তারপর দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মাস খানেক আগে রিলিজ হওয়া ঝাড়গ্রাম জেলা শ্রম দপ্তরের তথ্যচিত্রে মূল চরিত্রে অভিনয়ও করেছিলেন শিল্পী। কিন্তু কি কারণে ঝুলন্ত দেহ উদ্ধার হল তা নিয়ে মুখ খুলতে চাননি তাঁর বাবা। স্বামী সুব্রত মুখোপাধ্যায় বলেন,‘মানসিক অবস্থা ভালো নেই। একদিন সময় দিন সব বলব।’ পরিবারের পক্ষ থেকে এখনও জামবনি থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

15 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

5 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

5 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

5 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

5 days ago