
জেএনএফ ওয়েব ডেস্ক : লালগড়ে চারদিনের মধ্যে প্রৌঢ়া বাতাসী মাহাতো খুনের কিনারা করল পুলিশ! গ্রেপ্তার হল খুনি সঞ্জয় সরেন। ৩২ বছরের সঞ্জয়ের বাড়ি লালগড় থানার অন্তর্গত খয়রাশোল গ্রামে।
গত ৩১ মে লালগড় থানার অন্তর্গত খয়রাশোল গ্রামের বাসিন্দা তথা পঞ্চান্ন বছরের প্রৌঢ়া বাতাসী মাহাতো সকালে বাড়ি থেকে ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয়ে যান। দুপুর দেড়টা নাগাদ শুধুমাত্র ছাগল গুলি বাড়ি ফিরে এলেও প্রৌঢ়া মহিলা আর বাড়ি ফিরে আসেননি। তখন পরিবারের সদস্যরা মহিলাকে খুঁজতে জমির দিকে যায়। তারপর পরিবারের সদস্যরা দেখেন সর্ষে খেতের মধ্যে পিছমোড়া অবস্থায় রক্তাক্ত ভাবে পড়ে রয়েছে। গলায় ও মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ জানতে পেরেছে, ৩১ মে প্রৌঢ়া তাঁর পনেরোটি ছাগল নিয়ে চরাতে গিয়েছিলেন তখন ছাগল গুলি ঝিঙ্গে খেতে নেমে নষ্ট করে। এ নিয়ে সঞ্জয়ের সঙ্গে বচসা হয়। তখন হাতে থাকা কাটারি দিয়ে প্রৌঢ়াকে খুন করে সঞ্জয়। মহিলার দেহ উদ্ধার হয় সর্ষে খেত থেকে। সর্ষে ও ঝিঙ্গে খেত দুটিই সঞ্জয়ের। বাতাসীর বড় বৌমা পুতুল মাহাতোর অভিযোগের ভিত্তিতে সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ধৃতের বিরুদ্ধে খুন(৩০২ নং) ধারায় মামলা রুজু করেছে। মামলার তদন্তকারী অফিসার শঙ্কর দাস কাটারি এবং ঘটনার পুনঃনির্মাণের জন্য শনিবার আদালতের কাছে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন। ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত এসিজেএম বিচারক স্মরজিৎ রায় ছয় দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…