Breaking
31 Mar 2026, Tue

গাঁজা সহ একজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি রেল হাসপাতালের সামনে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে। এবং ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর গাঁজা। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম রঞ্জিত পাল। সে মাইকেল মধুসুদন কলোনী এলাকার বাসিন্দা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শনিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Developed by