খড়গপুরে নাবালকের তন্ত্রসাধনার বলি সাত বছরের শিশু,তন্ত্রসাধকের বাড়ি ভাঙ্গচুর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- নাবালক তন্ত্র সাধাকের হাতে খুন হল আরেক নাবালাক। যা নিয়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এলাকায়। শনিবার রাতের দিকে ঘটনাটি প্রকাশ্যে আসে। মৃত ওই নাবালকের নাম রুদ্র নায়েক। সাত বছরের ওই ছেলেটিকে তন্ত্র সাধনার গেরোয় খুন করা হয়েছে বলেও অভিযোগ।

অভিযুক্ত ব্যক্তিও নাবালক। তার বাড়ি থেকেই উদ্ধার করা হয় রুদ্র নায়েকের রক্তাক্ত দেহ। এই ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত নিরঞ্জন বারে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে চারটে থেকে নিখোঁজ ছিল রুদ্র। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে রুদ্রের মা-বাবা স্বপন বাড়ির পাশে রতন নায়েকের বাড়ি যান। পড়শি রতনের নাবালক ছেলে তন্ত্র সধনা করে। তার কাছেই জানতে চাওয়া হয় রুদ্রের অবস্থান সম্পর্কে।

তখনও কারো ধারণা হয়নি যে ছোট্ট রুদ্রকে খুন করেছে ওই তন্ত্র সাধক। রুদ্রের বাবা-মায়ের কথার জবাব দিতে গিয়ে সে নিজের উপরে ঠাকুরের ভর হওয়ার ভান করে। এবং জনায় যে দু’জন ব্যক্তি তাদের ছেলেকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছে। এরপর রুদ্রের মা-বাবা তাদের ছেলেকে ফেরত নিয়ে আসার অনুরোধ করেন। তারা আরও বলেন ছেলেকে ফেরত এনে দিলে পুলিশে জানাবে।

এরপর তন্ত্রসাধক ছেলেটি জানায় যে রুদ্র এখানেই আছে। একথা বলার পর পাশের ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় রুদ্রকে খরগোপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই খবর প্রকাশ্যে আসা মাত্রই উত্তেজিত গ্রামবাসীরা রতনের বাড়িতে চড়াও হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন হিমশিম খেতে হয় পুলিশ অভিযুক্তদের নিয়ে বেরোবার সময় পুলিশ দিয়ে ঘিরে গ্রামবাসীরা ব্যাপক বিক্ষোভ দেখায়। ঘটনার তদন্ত শুরু করেছে লোকাল থানার পুলিশ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago