
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ডে আধার নথিভুক্তিকরণের কাজ এবার শুরু করছে খাদ্য দপ্তর। সপ্তাহে দু’দিন (মঙ্গল ও বুধবার) রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) যন্ত্রে এই নথিভুক্তিকরণের কাজ করা হবে। তাছাড়া খাদ্য দপ্তরের স্থানীয় অফিসে সোম থেকে শনিবার পর্যন্ত কাজের দিনগুলিতে নথিভুক্তিকরণ করা যাবে। খাদ্য দপ্তর গত ১৮ সেপ্টেম্বর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। কাল, সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহেই এই কাজ শুরু হয়ে যাবে।
নথিভুক্তিকরণের কাজ চলার জন্য সপ্তাহের ওই দু’দিন রেশন গ্রাহকদের কোনও খাদ্যসামগ্রী দেওয়া হবে না। রেশন দোকানে সোমবার সাপ্তাহিক ছুটি থাকে। আপাতত বুধ থেকে রবি, সপ্তাহের এই পাঁচদিন রেশনে খাদ্য সংগ্রহ করতে পারবেন রেশন গ্রাহকরা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, সব রেশন গ্রাহকের আধার নথিভুক্তিকরণ বড় কাজ। তাই কয়েক মাস সময় লাগবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…