Breaking
20 Jun 2026, Sat

খালের জলে তলিয়ে গেলেন ঝাড়গ্রাম শহরের দশম শ্রেণীর পড়ুয়া শম্ভু মাইতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : খালের জলে তলিয়ে গেলেন ঝাড়গ্রাম শহরের দশম শ্রেণীর পড়ুয়া শম্ভু মাইতি। ওই ঘটনায় আরো দুই কিশোর খালের জলে পড়ে গিয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে সাঁকরাইল থানার কুকড়াখুপির দিক থেকে তিনজন কিশোর বাইকে চেপে বহড়াদাঁড়ির দিকে যাচ্ছিলেন। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ বাঁশি খালের জলে পড়ে যায় তিন কিশোর। স্থানীয় বাসিন্দারা দু’জন যুবককে উদ্ধার করলেও রাত হয়ে যাওয়ায় বাইকটি এবং শম্ভু মাইতির খোঁজ মেলেনি। সাঁকরাইল থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে খোঁজ চালাচ্ছেন। শম্ভুর বাড়ি ঝাড়গ্রাম শহরে। সে মামাবাড়ি
কুকড়াখুপিতে থেকে পড়াশুনা করত। দশম শ্রেণীর ছাত্র ছিল সে। শুক্রবার সকাল থেকে ফের তল্লাশি শুরু করা হয়েছে।

Developed by