খড়গপুরের উপ-নির্বাচনে তৃণমূলের মনোনয়নে মানুষের ঢল, নেতৃত্ব দিলেন পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার দিনক্ষণ মেনেই খড়গপুরের উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার মনোনয়নে জমা দিলেন খড়গপুর মহকুমা শাসকের অফিসে। মনোনয়নে সাধারণ মানুষের ঢল বুঝিয়ে দিল এবারে লড়াইয়ের ময়দানে বিজেপিকে চাপে ফেলতে রীতিমত তৈরি তৃণমূল। লোকসভা ভোটে মেদিনীপুর আসনটি তৃণমূল পরাজিত হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলারও বাড়তি দায়িত্ব দেন দলের তথা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারিকে। দায়িত্ব নিয়েই শুভেন্দু পাখির চোখ করেন খড়গপুরকে। কারণ খড়গপুর থেকে জয়ী বিধায়ক দিলীপ ঘোষ সাংসদ হওয়ায় সেই আসনে উপ-নির্বাচন হবে। আর সেই আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতেই বার বার খড়গপুরে নানা অনুষ্ঠানে বা দলের কাজে ছুটেছেন মন্ত্রী শুভেন্দু।

এদিনও মনোনয়নের দিন তার ব্যতিক্রম হল না। নিজেই জোড়াফুল প্রতীকের কাট-আউট হাতে নিয়েই মিছিলের নেতৃত্ব দেন। আর সবচেয়ে বড় উল্লেখ্য যে, তৃণমূলের সব স্তরের নেতারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এদিনের মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মানস ভুইঁয়া, জেলা সভাপতি অজিত মাইতি সহ জেলার বিধায়ক, ব্লক সভাপতি সহ কর্মী-সমর্থকেরা। এদিনের মিছিলের জন-জোয়ার খড়গপুর উপ-নির্বাচনে বাড়তি অক্সিজেন জোগাবে তৃণমূলকে!

Recent Posts

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

58 minutes ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

13 hours ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

13 hours ago

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…

15 hours ago