“কোভিড মুক্ত হোক নবদ্বীপ” সংগঠণের উদ্যোগে স্বাস্থ্য শিবির

জেএনএফ ওয়েব ডেস্ক :- অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সাধারণ মানুষজনকে সম্পূর্ণভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করার মধ্য দিয়ে শনিবার দুপুরে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো নদীয়ার নবদ্বীপে “কোভিড মুক্ত হোক নবদ্বীপ” নামক একটি গ্রুপ সদস্যদের উদ্যোগে মূলত এই দিনে স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয় নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। এই দিনে স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে মানুষজনদের যন্ত্রের দ্বারা ওজন মাপা সহ শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা, ব্লাড সুগার পরীক্ষা সহ মানব শরীরে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করান চিকিৎসকেরা। এছাড়াও পৃথিবী, আগামী এর মতো কয়েকটি সমাজসেবী সংগঠনের উদ্যোগে চিকিৎসা করতে আসা মানুষজন দের মধ্যে স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। এছাড়াও এই দিন দুপুরে স্বাস্থ্য শিবিরে আশা ৩০০ জনকে মধ্যাহ্নভোজন করানো হয় সংগঠনে গুলির উদ্যোগে। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ছাড়াও এই দিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা সহ অন্যান্য বিশিষ্ট  ব্যক্তিবর্গ গন। কোভিড মুক্ত হোক নবদ্বীপ গ্রুপ সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের এই মানবিক উদ্যোগে  খুশি সকল নবদ্বীপ বাসী।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago