গৃহস্থ বাড়ির শোবার ঘরের ভেতর থেকে উদ্ধার বিষাক্ত গোখরো সাপ আতঙ্কে গোটা পরিবার!

জেএনএফ ওয়েব ডেস্ক :-গৃহস্থ বাড়ির শোবার ঘরের ভেতর থেকে উদ্ধার বিষাক্ত গোখরো সাপ আতঙ্কে গোটা পরিবার। এছাড়াও বিষাক্ত গোখরো সাপের গর্জনে ঘর ছেড়ে আশ্রয় নিলেন অন্যত্রে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর নীর সিংহপুর মধ্য কলোনি এলাকায়। জানা যায় শনিবার সকাল ছটা নাগাদ ওই এলাকার বাসিন্দা সনৎ সাহার বাড়ির শোবার ঘরের মধ্যে হঠাৎই ওই বিষাক্ত গোখরো সাপটি ঢুকে পরে। স্বভাবতই বিষাক্ত গোখরো সাপ দেখে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় পরিবারের লোকজন। বাড়ির গৃহবধূরা চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকার লোকজন এরপর তড়িঘড়ি পরিবারের লোকজন ফোন করে বনদপ্তরের। বনদপ্তরে একাধিক বার ফোন করলেও কোনো রকম সদুত্তর না মিলাই অবশেষে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা কে ফোন করে পরিবার। বেশ খানিকটা সময় বাদে ওই এলাকায় পৌঁছায় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘরের ভেতর থেকে ওই বিষাক্ত গোখরো সাপ টিকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় বলে জানান অনুপম সাহা। বেশ খানিকটা সময় এর চেষ্টায় অবশেষে বস্তাবন্দি করে উদ্ধার হয় ওই বিষাক্ত গোখরো সাপটি। উদ্ধার কাজের শেষে অনুপম সাহা জানান, বিষাক্ত গোখরো সাপ টি যথেষ্টই রেগে ছিল যার কারণে অনেকটা সময় লাগলো উদ্ধার করতে। এখন সাপ টিকে উদ্ধার করা হলো শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছী বিটের বনা কর্মীদের হাতে তুলে দেয়া হবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago