কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে জলপাইগুড়ি জেলা জুড়ে সোমবার থেকে দুয়ারে শিক্ষক কর্মসূচি

জেএনএফ ওয়েব ডেস্ক : কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে জলপাইগুড়ি জেলা জুড়ে সোমবার থেকে দুয়ারে শিক্ষক কর্মসূচি শুরু হল। এদিন শহরের সমাজ পাড়া গুড়ঝাংঝোড়া জেলা তৃণমূলের কার্যালয় থেকে এই দুয়ারে শিক্ষক কর্মসূচি চালু করলেন জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি নির্মল সরকার ও অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। মূলত করোনায় আক্রান্ত কিন্তু গরিব এই ধরণের পরিবারের পাশে দাঁড়াতে পুষ্টিকর খাবার নিয়ে দুয়ারে পৌঁছবে শিক্ষকরা। জেলা জুড়ে শিক্ষক সমিতির ১৮টি সার্কেলে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। আক্রান্তদের বাড়িতে আম,কলা,খেঁজুর,মসুর ডাল,সোয়াবিন দুধ,বিস্কুট ও স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি সামগ্রী তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হল। তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, দেশের কোভিড পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী দায়ী। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলীয় সব কয়টি সংগঠন ঝাপিয়ে পড়েছে। খাদ্য সামগ্রী বিলি করা হচ্ছে গরিব ও মধ্যবিত্তদের। করোনার তৃতীয় ঢেইয়ের মোকাবিলার জন্য প্রস্তুতি চলছে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি নির্মল সরকার বলেন জেলা জুড়ে করোনা আক্রান্ত কিন্তু গরিব এই ধরণের পরিবারের পাশে দাঁড়াতে পুষ্টিকর খাদ্য বিলি কর্মসূচি শুরু হল।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago