কোচবিহার সাগরদিঘি চত্বর থেকে চুরি যাচ্ছে পথবাতি, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পুরসভা কর্তৃপক্ষ

জেএনএফ ওয়েব ডেস্ক:- সৌন্দর্যায়নের জন্য লাগানো পথ বাতি চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোচবিহার শহরের সাগর দিঘির চত্বর থেকে ওই পথ বাতি চুরির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই প্রায় ১০ টি বাতি চুরি হয়ে গেছে। বেশ কিছু পথ বাতির তার কেটে দেওয়া হয়েছে। এদিন সকালে স্থানীয় কিছু মানুষ পুরসভার ফুড ইন্সপেক্টরকে বিশ্বজিৎ দাস চুরির ঘটনার খবর দিলে তিনি ছুটে এসে সমস্ত ঘটনা ক্ষতিয়ে দেখেন।
এ ব্যপারে তিনি বলেন, তাকে হঠাৎ করে সকালে কিছু স্থানীয় বাসিন্দা ফোন করে জানান সাগর দীঘি চত্বরে অনেক গুলি পথ বাতি চুরি হয়ে গিয়েছে এবং বেশ কিছু পথ বাতির তার কেটে দেওয়া হয়েছে। তিনি খবর পাওয়া মাত্র ছুটে আসেন এবং গোটা ঘটনা ক্ষতিয়ে দেখেন। তিনি বলেন, এদিন রবিবার হওয়ায় পুরসভা অফিস বন্ধ রয়েছে, তাই আগামীকাল এই ঘটনা সম্পর্কে পুরসভার প্রশাসক মিনা তরকে জানাবেন।
তিনি আরও বলেন, তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করেছেন যাতে ওই সংস্থার পক্ষ থেকে লোক পাঠিয়ে যে কেটে দেওয়া তার গুলি যাতে নতুন করে সংযোগ করে দেয়। নতুবা বড়সর দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, কোচবিহার পুরসভার প্রশাসকের সাথে কথা বলে যাতে ৩ টে শিফটে এখানে প্রহরী রাখা হয় সে ব্যপারেও কথা বলবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারকে হেরিটেজ বলে ঘোষণা করেছিলেন। আর সেই ঘোষণা অনুসারে কোচবিহারে কিছু কিছু কাজ ও শুরু হয়েছে। প্রথম পর্যায়ে কোচবিহারে মোট ২১টি জায়গার নাম হেরিটেজ কমিশনকে পাঠায় কোচবিহার জেলা প্রশাসন। সেখান থেকে সেগুলি নির্ধারণ হয়ে এসে তারপর সেগুলির কাজ শুরু হয়। তার মধ্যে ছিল কোচবিহার জেলার প্রাণ কেন্দ্র নামে পরিচিত কোচবিহার সাগর দীঘি। আর সেই সাগর দীঘির সৌন্দর্যায়ণের জন্য লাগানো হয়েছিলো পথ বাতি। আর সেই বাতি গুলি এখন চুরি হয়ে যাচ্ছে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোচবিহার জুড়ে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago