কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার শহীদ সম্মান যাত্রায় বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


জেএনএফ ওয়েব ডেস্ক :-কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার শহীদ সম্মান যাত্রায় মঞ্চ ভেঙ্গে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ আলিপুরদুয়ায়র লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী জন বার্লা বিজেপির শহীদ সম্মান যাত্রায় অংশ নিতে যান। অভিযোগ কুমারগ্রাম বিধানসভা কামাখ্যাগুড়িতে বিজেপির শহীদ সম্মান যাত্রা কর্মসূচির জন্য নির্মিত অস্থায়ী মঞ্চ ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি ২ নম্বর অঞ্চলে বিজেপির ওই কর্মসূচিতে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে নাটাবাড়ি বিধানসভার ডাউয়াগুড়ি এলাকাতেও বিজেপির ওই কর্মসূচির মঞ্চ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এদিন ওই কর্মসূচিতে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী তথা বিধায়িকা মালতি রাভা, বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বেশ কয়েকজন নেতৃত্ব।মালতি দেবী অভিযোগ করে বলেন, “তৃণমূল ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু এরাজ্যে গণতন্ত্রের ভকই অবস্থা তা আপনারা নিজে চোখেই দেখছেন। এখানে বিরোধীদের কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হয় না। কিন্তু এসব করেও মানুষের জমায়েত আটকাতে পারে নি তৃণমূল। প্রত্যেকটি কর্মসূচিতে প্রচুর মানুষের ভিড় জমেছে।”কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা বলেন, “এসব করে হয়ত দুই একটা মঞ্চ ভাঙতে পারবে, কোথাও কোথাও হয়ত আমাদের কর্মসূচিকেও আটকে দিতে সফল হবে। কিন্তু যে ভাবে এখানকার মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাতে তাঁদের মন থেকে আমাদের সরাতে পারবে না কখনও।”এদিন তুফানগঞ্জের হরিপুর চৌপথিতে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানে তিনি জানান, কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু কর্মসূচি নিয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ এইমস হাসপাতাল। রাজ্য সরকারের কাছে সেই সব প্রোজেক্টের কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। তাঁদের সহযোগিতা পেলেই ওই কাজ শুরু হবে। কিন্তু রাজ্য সরকার সহযোগিতা না করলে তা কখনও করা সম্ভব হবে না বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago