অনাড়ম্বরভাবেই পালিত হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র উৎসব মহরম

জেএনএফ ওয়েব ডেস্ক :- সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বত্র একপ্রকার অনাড়ম্বরভাবেই পালিত হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র উৎসব মহরম। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার আরবি মহরম মাসের ১০ তারিখ। এই তারিখেই মহরম রাজতন্ত্রের বিরোধিতা করে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর নয়নের মনি ইমাম হোসেন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। ধর্মপ্রাণ মুসলিমরা প্রতি বছর এই ঘটনাকে স্মরণ করে শোকের আবহে মহরম দিনটিকে উদযাপন করেন। গত বছরের মতো কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যের অন্যান্য জায়গার মতো জলপাইগুড়িতেও অনাড়ম্বরভাবে পালিত হল এই দিনটি । এ নিয়ে গত ১০ ই আগস্ট জেলার বিভিন্ন মহরম উৎসব কমিটিকে নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি সভার আয়োজন করা হয় এবং স্থির হয় গত বছরের মতো এ বছরও জনস্বার্থের কথা বিবেচনা করে কোন শোভাযাত্রা বা লাঠি খেলা প্রদর্শন না করেই মহরম দিনটিকে পালন করা হবে। সেই সিদ্ধান্তকে মাথায় রেখেই জলপাইগুড়ি সদর ব্লকের মাদারগঞ্জ কাদোবাড়ী মহরম উৎসব কমিটি এবছর কোনো মিছিল বা খেলা প্রদর্শনের ব্যবস্থা না করে কেবলমাত্র ধর্মীয় কিছু নিয়মের মাধ্যমেই দিনটিকে পালন করল।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago