Breaking
19 Aug 2026, Wed

কেঁউদিশোলের জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক পর্যটকের!


জেএনএফ ওয়েব ডেস্ক : হাতি দেখতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম দেবাংশ আগরওয়াল(২৪)। তাঁর বাড়ি বর্ধমানের কাটোয়ায়। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের কেঁউদিশোলের জঙ্গলে। কলকাতা থেকে তিন বন্ধু মিলে ঝাড়গ্রামে ঘুরতে এসেছিলেন। তাঁরা ঝাড়গ্রামের এক বেসরকারি গেস্ট হাউসে ছিলেন। সোমবার বিকেলে তাঁরা খবর পায় ঝাড়গ্রামের কেঁউদিশোলের জঙ্গলে হাতির দল রয়েছে। তা জানার পরই হাতি দেখার জন্য তিন বন্ধু মিলে রওনা দেয়। কেঁউদিশোলের জঙ্গলের দিকে। অজানা কেঁউদিশোলের জঙ্গলে ঢুকে পড়েন পর্যটকরা। সেখানে মোট ন’টি হাতি রয়েছে। অচেনা জঙ্গলে হাতির মুখোমুখি পড়ে যায় তাঁরা। হাতি দেখে দু’জন ছুট দিলেও ছুটতে পারেননি দেবাংশ। দেবাংশকে পেয়ে শুঁড়ে তুলে আছাড় মারে হাতি। তারপর মাথা থেঁতলে দেয়। ঘটনাস্থলেই মারা যায় দেবাংশ আগরওয়াল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Developed by