জেএনএফ ওয়েব ডেস্ক :- দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। চিকিৎসকরা বলছেন, কঠোরভাবে মেনে চলতে হবে করোনার বিধি নিষেধ। কিন্তু জটেশ্বরে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না করোনা নিয়ে। অধিকাংশই যথাযথভাবে মাস্ক ব্যবহার করছেন না। শিকেয় সামাজিক দূরত্ববিধি। এ অবস্থায় রবিবার সাত সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে কোভিড সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয় এবং অসচেতন ব্যক্তিদের মাস্ক পড়িয়ে দিল জটেশ্বর এক ও জটেশ্বর দুই নং অঞ্চল তৃনমূল কংগ্রেস। কোভিড প্রতিরোধে নিয়মিত মাস্ক ব্যবহারের কথা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু এরপরেও এক শ্রেণীর সবজান্তা মানুষ তা মানছেনা। এই অবস্থায় এদিন প্রায় ৫০০ মাস্ক বিলি করে তৃনমূল কংগ্রেস। এলাকার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…