Breaking
21 Jun 2026, Sun

করোনা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনার ওষুধ জোগাড়ের ক্ষেত্রে নয়া নির্দেশিকা রাজ্যের। রোগীর পরিবারের সমস্যার কথা মাথায় রেখে হাসপাতালকে করোনার ওষুধের জোগান দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নয়া নির্দেশিকা অনুযায়ী, যে হাসপাতালে রোগী ভর্তি হয়েছে, করোনার ওষুধ সেই হাসপাতালকে জোগান দিতে হবে। দীর্ঘদিন অভিযোগ আসছিল, বাজারে পর্যাপ্ত পরিমাণে করোনা ওষুধ পাওয়া যাচ্ছে না।

Developed by