Breaking
21 Jun 2026, Sun

তৃণমূল কর্মীর মাথা লক্ষ্য করে গুলি কাঁকিনাড়ায়, অভিযোগের তির বিজেপির দিকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাজনৈতিক হিংসায় ফের উত্তপ্ত ভাটপাড়া। বুধবার সকালে কাঁকিনাড়া এলাকার আর্যসমাজ মোড়ে এক তৃণমূলকর্মীকে গুলি করার ঘটনা ঘটেছে। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ধর্মেন্দ্র সিং ওরফে ধরুয়াকে মাথা লক্ষ্য করে গুলি করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। স্থানীয়রা জানিয়েছেন, মুখ ঢাকা ওই দু’জন মোটর সাইকেলে চেপে এসেছিল। কয়েক রাউন্ড গুলি চালিয়েই তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাসকদলের অভিযোগ, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের লোকেরাই ধর্মেন্দ্রকে গুলি করেছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের নিজেদের গণ্ডগোলেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

Developed by