Breaking
21 Jun 2026, Sun

করোনার মাঝে নতুন করে আতঙ্ক দলমার দাঁতালের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
একে দিন দিন করোনার সংক্রমণ বেড়়েই চলেছে। তারই মাঝে নতুন করে এসে বসেছে দলমার দাঁতালের দল। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া থানার অন্তর্গত জঁটিয়ার জঙ্গলে প্রায় ৩০ থেকে ৪০ টা দলমার দাঁতাল বুধবার সকালে এসে পৌঁছায়। যার ফলে মানিকপাড়া থানার অন্তর্গত জঁটিয়া, খেমাশুলি,নিশ্চিন্তা ,
বাঘমারি এই গ্রামের গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। একে করোনার ভয়ে ঘর বন্দি মানুষজন অপরদিকে নতুন করে দলমার দাঁতালের আগমন। দুই দিক থেকে আতঙ্কিত গ্রামবাসী।

Developed by