করোনার গণ টিকাকরন সহ একাধিক দাবিতে কোচবিহার ও দিনহাটায় আন্দোলনে বামেরা

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার গনটিকা করন, পেট্রপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে কোচবিহার জেলার বিভিন্ন মহকুমা দফতর ঘেরাও অবস্থান কর্মসূচী পালন করল বামেরা। আজ কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরের সামনে সিপিআইএম নেতা অনন্ত রায় ও ফরোয়ার্ড ব্লক নেতা দীপক সরকারের নেতৃত্বে ও দিনহাটায় ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফের নেতৃত্বে ওই আন্দোলন কর্মসূচী পালন করা হয়।
সিপিআইএম নেতা বলেন,“আমরা এর আগেও কোচবিহারের জেলা শাসকের দফতরের সামনে দাবি করেছিলাম গনটিকা করনের জন্য। আজও কোচবিহার সদর মহকুমা দফতরের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলন কর্মসূচী পালন করা হল। গনটিকা করন ছারাও পেট্র পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত মানুষ যারা ট্যাক্স দেন না, তাঁদের মাসে সাড়ে ৭ হাজার টাকা অনুদান দেওয়ার দাবি সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে। এই দাবি পূরণ না হলে আগামী দিনে লকডাউন উঠে যাওয়ার পর আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

7 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

11 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago