জেএনএফ ওয়েব ডেস্ক : শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দেওগাঁও ২ নং নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে সম্পুর্ন কোভিড বিধি মেনে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় ১৭০ জন ছাত্র ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করলো DYFI ও SFI ফালাকাটা দুই নং লোকাল কমিটি। জানা গিয়েছে, রেড ভলান্টিয়ার্স এর উদ্যোগে এবং DYFI ও SFI ফালাকাটা দুই নং লোকাল কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার ফালাকাটা ব্লকের দেওগাঁও এলাকার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের রীতিমত প্রশ্ন পত্র ছাপিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের অভিযোগ, যেখানে সব কিছুই এক প্রকার খোলা সেখানে শুধুমাত্র স্কুলগুলো বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশুনার প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। তাদের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ বলে জানান তারা। এদিন পরীক্ষা দিতে এসে ভীষণ খুশি পরীক্ষার্থীরা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…