‘এলাকায় হাতির উপদ্রব বন্ধ করতে হবে’- এই স্লোগান দিয়ে পথ অবরোধ করল গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: এলাকায় হাতির ক্ষতির জন্য অনির্দিষ্টকালের কালের জন্য রাস্তা অবরোধ করল গ্রাম বাসীরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরেল থানার কৃষনদ, রামানন্দপুরের গ্রামবাসীরা মিলে এদিন পথ অবরোধ করেন। গ্রামবাসী দের দাবী প্রচুর পরিমানে ফসলের ক্ষতি করছে হাতি, বন দপ্তর থেকে হাতি তাড়নো কোন ভুমিকা নেওয়া হচ্ছে না, তার সুরাহা না হলে অবরোধ চলবে। গ্রামবাসীরা পথ অবরোধের কারন জানতে চাইলে বলেন, আমাদের এলাকায় হাতি বন্ধ করতে হবে। আমাদের এলাকায় হাতি প্রচুর ক্ষয়-ক্ষতি করছে। প্রতিদিন প্রায় ১০০-১৫০হাতি আসছে। এসে সমস্ত ফসল ধানের জমি, কপি, বেগুন সমস্ত ক্ষতি করছে প্রায় প্রতিদিন। দুর্গাপূজার ষষ্ঠী দিন থেকেই হাতি আসছে। ডি এফ ও কে ফোন করা হয়েছিল উনি ফোন তুলেন নি। কাল আমরা গেছিলাম ডি এফ ও এর কাছে গেছিলাম উনি ঘুমিয়ে আছেন। ২-৩ঘন্টা বসার পরও উনি আসেন নি। আরও বলেন যে এর আগেও অনেক বার আমরা জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই আজ আমরা অবরোধ করেছি অবরোধ নির্দিষ্ট কালের জন্য চলবে। ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মীরা ও স্থানীয় পুলিশ প্রশাসন। এবং পাশে থাকার আশ্যাস দেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago