
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : যাত্রীবাহী বাস বেআইনি ভাবে আটক করার অভিযোগ উঠল ঝাড়গ্রাম বাস ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। শুক্রবার সকালে পারমিট না দেখাতে পারায় ঝাড়গ্রামের নতুন বাসস্ট্যান্ডে বাসটিকে আটকে রাখার অভিযোগ উঠেছে ওই সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।আটক করে রাখা বাসটি মেদিনীপুর-ঝাড়গ্রাম ভায়া ধেড়ুয়া রুটের। বাসটির মালিক হলেন পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওর্নাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃগাঙ্ক মাইতি। মৃগাঙ্ক মাইতি বলেন,’আমার বাসের স্থায়ী পারমিট রয়েছে। পুজোর আগে যান্ত্রিক খারাপের জন্য বাসটি রুটে চলাচল বন্ধ হয়ে পড়ে। ওই বাসটির বদলে একটি অস্থায়ী পারমিটে অন্য একটি বাস চালানো হয়।
আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চার সপ্তাহের জন্য পারমিট রয়েছে এই বাসটির।’ তিনি আরো বলেন,’এদিন বাসের চালক পারমিট না দেখানোয় বাসটিকে আটকে দেওয়া হয়েছে ঝাড়গ্রামে। বিষয়টি আমি ঝাড়গ্রাম জেলা পরিবহন আধিকারিককে জানিয়েছে। উনাকে হোয়াটস্যাপে পারমিটও পাঠিয়েছি।’
ঝাড়গ্রাম জেলা বাস ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ পাল বলেন,’
গত ১৬ দিন ধরে বাসটি চলছে। পারমিট, টাইম টেবিল গাড়িতে রাখার কথা থাকলেও রাখেনি। আমরা বেশিক্ষণ বাসটিকে আটকে রাখিনি। বাসের চালকই বাস রেখে চলে গিয়েছেন।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…