জেএনএফ ওয়েব ডেস্ক :- এক ট্রাক বোঝাই অবৈধ মদ সহ দু’জনকে গ্ৰেপ্তার করল জয়ঁগা থানার পুলিশ।শুক্রবার জয়ঁগা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ঁগা ওসি অভিষেক ভট্টাচার্য জানান, “গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাসিমারা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। সেই ট্রাক থেকে অবৈধ ৬৫০ কার্টুন মদ উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকার বেশি। ওই মদের কোনো বৈধ কাগজ ছিলো না। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্যে মদ নিয়ে আসা হচ্ছিল। জয়ঁগা ওসি জানান, ট্রাকে থাকা দু’জনকে গ্ৰেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম প্রেম কুমার মন্ডল ও বিপ্লব সাহা, এই দুজন অসম শ্রীরামপুর এলাকার বাসিন্দা। ধৃতদের শুক্রবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। এই কান্ডে অন্য কেউ যুক্ত আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…