জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করল মাথাভাঙ্গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ আইসি বিনোদ গজমের নেতৃত্বে একটি টিম তৈরি করে কুর্শামারি এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে। আজ তাঁদেরকে আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডে চাওয়া হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার মাথাভাঙ্গা থানায় মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল সাংবাদিক বৈঠক করে জানান, আজ গোপন সূত্রে খবর পেয়ে কুর্শামারি থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আব্দুল মনি, মুজিবুল হক। তাদের বাড়ি মাথাভাঙ্গা ১ নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকার সাতগ্রামে। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং চারটে কার্তুজ পাওয়া গেছে।আজকে তাঁদের মাথাভাঙ্গা আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডে চাওয়া হবে।
তিনি আরও জানান, এই দেশি পিস্তল কার্তুজ কোথা থেকে পেল, কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সমস্ত বিষয় পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত করা হবে। এর আগে তারা এই পিস্তল ব্যবহার করেছিল কিনা এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…