Breaking
11 Mar 2026, Wed

একদিনে ঝাড়গ্রাম জেলায় নতুন করে ৬ জনের করোনা পজেটিভের হদিশ মিলল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একদিনে ঝাড়গ্রাম জেলায় নতুন করে ৬ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ১৬২। বৃহস্পতিবার ২০ আগস্ট রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ৬ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ১৯ আগস্ট পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ১০৭ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৫৩ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে।

Developed by