উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় স্কুল শিক্ষকদের তালা বন্দি করে রেখে পথ অবরোধ ও বিক্ষোভ ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের ছাত্রদের

জেএনএফ ওয়েব ডেস্ক :- উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় স্কুল শিক্ষকদের স্কুলের ভিতর তালা বন্দি করে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের ছাত্রদের। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিনহাটা-কোচবিহার মেইন রোডে ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের সম্মুখে। ওই ঘটনায় দিনহাটা-কোচবিহার মেইন রোডে যান জটের সৃষ্টি হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। পরে পুলিশ বিক্ষোভরত ছাত্রদের মধ্যে থেকে ৫ জন প্রতিনিধিকে সাথে নিয়ে স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে আলোচনায় বসেন এবং ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের আশ্বাস পেয়ে ওই পথ অবরোধ তুলে নেন ছাত্ররা।
পড়ুয়াদের অভিযোগ, স্কুলের শিক্ষকেরা তাদের চেনা পরিচিত ছাত্র যারা স্কুল শিক্ষকদের কাছে টিউশন পড়ত তাদের কেই নম্বর বেশি দেওয়া হয়েছে। যে ছাত্ররা শিক্ষকদের কাছে একাদশ শ্রেণীতে পড়ত না তাদের পরীক্ষার নম্বর কম দেওয়া হয়েছে। সেই ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তাদের নম্বর ৫০ শতাংশের কম দেওয়া হয়েছে, যেহেতু পরীক্ষা হয়নি তাই আমাদের ফলও আশানুরূপ হয়নি। পরীক্ষা হলে হয়তবা আমাদের আরও ভালো নম্বর হত। যেহেতু উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তি বা অনার্সের বিষয় রয়েছে। আমাদের যা নম্বর তাতে অনার্স তো দুরের কথা ভালো কলেজেও ভর্তি হতে পারব না। তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধে নামেন ওই ছাত্ররা।
ভেটগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের বিক্ষোভরত ছাত্র দীপঙ্কর মোদক জানান, একাদশ শ্রেণীতে আমাদের নম্বর কম দেওয়া হয়েছিল। তাই উচ্চ মাধ্যমিকেও আমাদের কম নম্বর এসেছে। আমরা এত কম নম্বর নিয়ে কোনো কলেজে অনার্সের জন্য আবেদন করতে পারবো না। আমদের ভবিষ্যৎ কি হবে?
জানা গেছে, এদিন স্কুলের ছাত্ররা ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সহ আরও ২ জন শিক্ষককে একটি ঘরে তালা বন্ধ করে স্কুলের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেন বলে জানা যায়। বিক্ষোভ শেষে দিনহাটা থানার আইসি জয়দ্বীপ মোদক ও স্কুলের কয়েকজন শিক্ষক এবং ৫ জন ছাত্র নিয়ে বৈঠক করেন।
এবিষয়ে বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ বর্মণ বলেন, আমরা শিক্ষা পর্ষদের নিয়ম মেনে নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রেজাল্ট তৈরি করে পাঠিয়ে দিয়েছি। সেই ভিত্তিতে রেজাল্ট এসেছে। বিদ্যালয়ের কিছু কিছু ছেলের মনে হয়েছে তাদের প্রাপ্ত নম্বর কাম্য নম্বরের ধারে কাছে নেই। তাই তারা বিক্ষোভ দেখিয়েছে,পথ অবরোধ করেছেন।
তিনি আরও জানান, ছাত্রদের কি সমস্যা তারা তাৎ লিখে দিক সোমবার শিলিগুড়ি যাবো সেখানে বৈঠকে তাদের অভিযোগ তুলে ধরব। কিন্তু তারা আমাদের স্কুলের ভিতর একটি কক্ষে লাইট, ফ্যান বন্ধ করে দিয়ে তালা দিয়ে আটকে রেখেছে। তারা চাচ্ছে আমরা তাঁদের রেজাল্ট সাদা খাতায় লিখে পর্ষদের কাছে পাঠাই। এটা কি ঠিক ? তা কোন ভাবেই সম্ভব নয়। যারা আন্দোলন করছে তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ গুলি জমা দিক আমরা ওই অভিযোগ গুলো পর্ষদের কাছে তুলে ধরব।
পরে দিনহাটা থানার পুলিশ ছাত্রদের ৫ প্রতিনিধি নিয়ে এসে স্কুল শিক্ষকদের সাথে কথা এবং আলোচনা করে আশ্বস্ত করেন। তারপরেই তারা তাঁদের পথ অবরোধ তুলে নেন বলে জানা গিয়েছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

4 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago