‘আমি স্নাতক নই ‘, পাঁচ বছরের বির্তকের মধ্যেই কমিশনকে হলফনামায় জানালেন স্মৃতি ইরানি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লোকসভা নির্বাচনের শুরুতেই ফের বিতর্কে তাঁর শিক্ষাগত যোগ্যতা। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা ঠিক কী, আদৌ তিনি স্নাতক, নাকি স্নাতক নন সেই নিয়ে বিতর্কের সূত্রপাত হয় পাঁচ বছর আগেই। বিরোধীদের তোপের মুখে, নির্বাচন কমিশনের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগও ওঠে নানা মহলে। তবে ভোটের হাওয়া শুরু হতেই সব বিতর্কে জল ঢেলে দেন স্মৃতি নিজেই।তিন বছরের ডিগ্রি কোর্স তিনি শেষ করেননি। বৃহস্পতিবার আমেঠিতে মনোনয়নপত্র দাখিলের সময়ে দেওয়া হলফনামায় এমনটাই জানালেন স্মৃতি ইরানি। এই প্রথম নিজে তাঁর শিক্ষাগত যোগ্যতার কথা স্বীকার করলেন স্মৃতি। উল্লেখ্য, বৃহস্পতিবার যজ্ঞ করে আমেঠিতে মনোনয়নপত্র দাখিল করেন স্মৃতি ইরানি। তাঁর বিরুদ্ধে প্রার্থী খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, তিন বছরের ডিগ্রি কোর্সের পার্ট ওয়ান পর্যন্ত তিনি পড়াশোনা করেছিলেন। কিন্তু তিনি তা শেষ করেননি। অর্থাৎ স্নাতক নন। ১৯৯৪ সালে বাণিজ্য বিভাগে স্নাতক হওয়ার জন্য ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওপেন লার্নিং কোর্সে।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে হলফনামা পেশ করে স্মৃতি জানান, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব করেসপন্ডেন্সে বি কম পড়তে শুরু করেছিলেন তিনি। পার্ট ওয়ানের পরীক্ষাও দেন, তবে তিন বছরের কোর্স শেষ করতে পারেননি। তাই স্নাতকের কোনও ডিগ্রি নেই তাঁর।কেন্দ্রীয় মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী স্মৃতি। কিন্তু শুরু থেকেই বিতর্কের শিকার তিনি। উল্লেখ্য, ২০১৪ সালের পর এবারও আমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই করছেন স্মৃতি ইরানি। গতবার তিনি হারেন ১ লাখেরও বেশি ভোটে। তবে গত এক বছর ধরে তিনি এই কেন্দ্রে কঠোর পরিশ্রম করেছেন। ফলে এবার আরও ভালো ফল হওয়া সম্ভাবনা রয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago