
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দ্বিতীয় দফায় পর্যাপ্ত বাহিনী পেতে চলেছে রাজ্য। সূত্রের খবর, মোট 134 কম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে দ্বিতীয় দফায়। এর মধ্যে থাকবে 31 কম্পানি CRPF, 67 কম্পানি BSF, 11 কম্পানি মেঘালয় পুলিশ, 10 কম্পানি SSB, 5 কম্পানি নাগাল্যান্ড পুলিশ, 8 কম্পানি সিকিম পুলিশ, 2 কম্পানি ত্রিপুরা পুলিশ।
প্রথম দফার নির্বাচনে 83 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও অভিযোগ উঠেছে বিস্তর। বিরোধীদের অভিযোগ, যেসব বুথে সশস্ত্র রাজ্য পুলিশ ছিল, সেই বুথগুলিতে ভোটের নামে প্রহসন হয়েছে। গতকাল কোচবিহারের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক এই অভিযোগ তোলেন। আজ একই অভিযোগ নিয়ে BJP-র পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। বামফ্রন্টের পক্ষ থেকেই দাবি জানানো হয়, রাজ্যের সশস্ত্র বাহিনী যেখানে যেখানে মোতায়েন ছিল, সেখানেই গন্ডগোল হয়েছে। তাই পরের দফাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করাতে হবে। একই দাবি তুলেছে কংগ্রেসও। এই বিষয়গুলি পৌঁছেছে নির্বাচন কমিশনের কাছেও। রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে যে রিপোর্ট পেয়েছেন, তাতে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন অনুভব করেছে কমিশন। আরও 53 কম্পানি বাহিনী আনা হচ্ছে রাজ্যে। 2 কম্পানি এখনও রাখা হচ্ছে কোচবিহারে।
ইতিমধ্যে, কোচবিহার ও আলিপুরদুয়ারে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীকে আগামী দফার জন্য দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। আজ সকালেই কয়েক কম্পানি বাহিনী পৌঁছে গেছে। ভোটারদের আস্থা বাড়ানোর কাজ শুরু করেছে তারা। ইসলামপুর সহ বেশকিছু জায়গায় শুরু হয়েছে রুটমার্চও।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…