জেএনএফ ওয়েব ডেস্ক : শনিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সচেতনতা মূলক র্যালি করল বিধাননগর থানার পুলিশ। এদিন র্যালিটি শুরু হয় বিধাননগর থানার সামনে থেকে। এরপর বিধাননগর বাজার পরিক্রমা করে শেষ হয় বিধাননগর থানার সামনে এসে। উপস্থিত ছিলেন নকশালবাড়ি সার্কেলের সিআই সুদীপ্ত সরকার,বিধাননগর থানার ওসি মানস দাস,পুলিশ কর্মী মিনাল বসনিয়া,সুমন সরকার সহ বিধাননগর থানার সকল পুলিশ কর্মীরা। এই বিষয়ে বিধাননগর থানার ওসি মানস দাস বলেন আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস। গোটা বিশ্বের পাশাপাশি বিধাননগরেও সচেতনতামূলক র্যালি করা হল। এর পাশাপাশি সকলের উদ্দেশ্যে বার্তা দিতে চাই এই মাদকের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। গত তিন থেকে চারদিনে আমরা চারটে এনডিপিএস বি এক্টে মামলা করেছি। এবং আগামীদিনেও আমাদের অভিযান লাগাতার চলবে। যারা এই মাদকের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তাদের কোন ভাবে ছাড় দেওয়া হবে না।
জেএনএফ:গোপীবল্লভপুর- ১নং ব্লকের কেন্দুগাড়ি অঞ্চলের শালগেড়িয়া বুথে BJP মেনকা সাউ, সত্যরঞ্জন সাউ, করণ হেমব্রম সহ বহু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান…
নির্বাচন যত এগিয়ে আসছে তত মহিলা সংগঠন তাদের কর্মকান্ড আরও তীব্র করছে lএকই দিনে ঝাড়গ্রাম শহরের ৭টি ওয়ার্ডে পাড়া বৈঠক…
জেএনএফ: জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ৮ জনের টিম গঠন করে আড়াই ঘন্টা ধরে…
জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…
জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l
জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে