জেএনএফ ওয়েব ডেস্ক : কোচবিহারের তিন বিঘায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি, জলপাইগুড়িতে দলীয় ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ, পুরসভা নির্বাচন প্রভৃতি বিষয় নিয়ে জলপাইগুড়িতে এলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শনিবার শহরের কদমতলার একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে শাসক দলের বঞ্চনা নিয়ে অভিযোগ তোলেন তিনি। সম্প্রতি রাজ্য ভাগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সে বিষয়ে বলেন, দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গকে বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত রেখেছে রাজ্য সরকার। আর তাদের প্রতিনিধিরা মানুষের কথা বলেছেন, তা একান্তই ব্যক্তিগত বলে মন্তব্য করেন তিনি। মিউনিসিপ্যালিটির অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি বেশি ভোট পেয়েছে। তাই আগামী পুরসভা ভোটে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন দীলিপবাবু। উত্তরবঙ্গে যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি মাথাচাড়া দেওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে, তার দায়ও রাজ্য সরকারের বলে অভিযোগ তার। বেকার যুবকদের যথেষ্ট কর্মসংস্থান করা হয়নি। পাশাপাশি অন্যান্য বিভিন্ন কারণেই বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে দাবি করেন তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…