আইন-শৃঙ্খলা লঙ্ঘিত হলে যুব মোর্চা বসে থাকবে না বলে হুঁশিয়ার জলপাইগুড়ি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষের

জেএনএফ ওয়েব ডেস্ক :-আগামী দিনে আইন-শৃঙ্খলা এভাবে লঙ্ঘিত হলে ভারতীয় যুব মোর্চা বসে থাকবে না। কারণ ভারতীয় যুব মোর্চা এখনো বসে যায়নি। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ডেপুটেশন দিতে এসে এমনই জানালেন জলপাইগুড়ি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। পলেন বাবু বলেন, দীর্ঘদিন থেকে বিজেপি ও যুব মোর্চার ওপর অত্যাচার করছে তৃণমূল বাহিনী। এদিন আইসি সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম যাতে জলপাইগুড়িতে আইন-শৃঙ্খলা ঠিকঠাকভাবে বজায় থাকে। জেলা বিজেপি কার্যালযয়ে যুব তৃণমূল কংগ্রেসের আক্রমণ ও কার্যালয়ের বাইরে তৃণমূল ছাত্র বাহিনীর কুশপুত্তলিকা পোড়ালো নিয়ে তীব্র প্রতিবাদ জানান তিনি। এমন চললে ভবিষ্যতে রাজনৈতিক মহল আরো খারাপ হতে পারে। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে কোনমতেই যাতে খর্ব করা না হয় তা জানিয়ে এদিন ডেপুটেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগামী দিনে আইন-শৃঙ্খলা লঙ্ঘিত হলে যুব মোর্চা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

5 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

9 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago