জেএনএফ ওয়েব ডেস্ক :-মাঝ রাস্তায় দাঁড়িয়ে পিস্তল হাতে সিনেমার কায়দায় ছবি পোস্ট। ভাইরাল হতেই বিপাকে তৃণমূল প্রধানের ছেলে। থানায় ডেকে টানা জিজ্ঞাসাবাদ তৃণমূল প্রধান এবং তার ছেলেকে। নদীয়ার নাকাশিপাড়া থানা দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নদীয়া দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহি উদ্দিন শেখ। দিন কয়েক আগে তার ছেলে শহিদুল শেখ পিস্তল হাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তার বন্ধুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে। মুহুর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর প্রশাসনের তরফ থেকে ওই প্রধান এবং তার ছেলেকে থানায় ডেকে পাঠায়। জিজ্ঞাসাবাদ করার পর তৃণমূল প্রধানের ছেলে শহিদুল ওই পিস্তলটি থানায় নিয়ে যায়। সূত্রের খবর ওই পিস্তলটি আদতে খেলনা পিস্তল ছিল। শুধুমাত্র ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কারণেই ওই পিস্তলটি ব্যবহার করেছিল সে। শহিদুল শেখের বাবা মহিউদ্দিন শেখ জানিয়েছেন ছেলের ভিডিও করার শখ বহু আগে থেকেই। তবে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যাতে এই ধরনের ভিডিও আর না করে। ছেলেকে বলেছি যাতে বিতর্কমূলক ভিডিও না করে সে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…