Breaking
7 May 2026, Thu

অসমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন অক্ষয়, দিলেন ২ কোটির অনুদান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- অসমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। অসমের বন্যা দুর্গতদের জন্য ২ কোটি টাকা অনুদান দিলেন বলিউড ‘খিলাড়ি’।এ বিষয়ে অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল তাঁকে ফোন করেছিলেন। অক্ষয় কুমারের অনুদানের কথা প্রকাশ্যে আসার পর আরও অনেকে অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। তাঁদের জন্য অনুদান পাঠান বলে অক্ষয়কে জানান অসমের মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে তিনি খুশি হয়েছেন বলেও জানান অক্ষয়।

Developed by